যেন কোন কষ্ট নেই।
এখন কোন কষ্ট নেই!
যেমন, নষ্ট ফুলে বীজ নেই
স্পষ্ট কোণ মৃত্যু নেই!
যেমন,
পাগলের এ গোল পৃথিবীতে
নিশ্চিত কোন গন্তব্য নেই!
তেমনই
এখন কোন কষ্ট নেই!
কষ্ট গুলো ভুল বাঁক নিয়ে
ভুল পথে চলে গিয়েছে এক রাতে!
আমার কাছে আসার ঠিকানা
চাঁদের জোসনা খেয়ে ফেলেছে,
নতুবা সেই চিরকুট কোমল রাতে
কোমল ইঁদুর কুট কুট করে কেঁটে ফেলেছে।
কী জানি কী হয়েছে •••••••
কষ্ট গুলো পথের ধারে দিঘি দেখে
ক্লান্ত ঘাম মুখ ধুতে গিয়ে নিজেই ধুয়ে গেছে।
এখন কোন কষ্ট নেই,
যেমন নষ্ট ডিমে বাচ্চা নেই।
নষ্ট ফুলে বীজ নেই।
তেমন,নষ্ট প্রেমে কষ্ট নেই।
30.09.18
মামুন ফকির
Comments
Post a Comment